জ্ঞান ভিত্তিক শিল্প গড়ে তোলার আহ্বান

৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৫৪  
বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে দেশে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বলেছেন, তারুণ্য শক্তিকে আমরা সহজেই আইটি দক্ষ জনবল গঠন করে রেমিটেন্স বাড়াতে পারি। তথ্য-প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে জ্ঞান ভিত্তিক শিল্প গড়ে তুলতে পারি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) অনুষ্ঠিত বেসিস সফট এক্সপো ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন পরামর্শ দেন তিনি। শিল্পমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির ব্যপক উৎকর্ষতায় বিশ্ব আজ গ্লোবাল ভিলেজ। আর আজ চতুর্থ শিল্প বিপ্লবের ফলে শিল্প উৎপাদনে রোবটিক ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের প্রয়োগ বাড়ছে। এ ধরনের নতুন প্রযুক্তি ব্যবহার করে শিল্পোন্নত দেশগুলো উৎপাদনের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। আমাদেরকেও নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পথে আমরা অনেকটাই এগিয়ে আছি। দেশে তথ্যপ্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। দেশে তথ্য প্রযুক্তির প্রভূত অগ্রগতি হয়েছে। দেশের ৯৬ শতাংশ পরিবারের অন্তত একজন ইন্টারনেট ব্যবহার করছে। অথচ ২০-১৩ অর্থ বছরে এই হার ছিলো মাত্র ৮৭ শতাংশ।